মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সদস্য পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের জন্য ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে রয়েছেন ৩ নং ওয়ার্ডে মন্জুর রহমান বিশ্বাস, ৪ নং ওয়ার্ডে আরফাজুল। ৫ নম্বর ওয়ার্ডে হাফিজুল ইসলাম, হেলাল উদ্দিন। ৬ নং ওয়ার্ডে আসান আলী। ৭ নং ওয়ার্ডে নাজমুল। ৮ নং ওয়ার্ড আরিফুল ইসলাম রিটার্নিং অফিসারের কার্যালয় মনোনয়নপত্র জমা দেন।
এদিকে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য আরো ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ কারীদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী রোকনুজ্জামান, স্বতন্ত্র হিসেবে সেলিম রেজা এবং সাইফুল ইসলাম তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।