মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মোটর শোভাযাত্রা বের করা হয়।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মোটর শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদের নেতৃত্বে মোটর শোভাযাত্রা বেশ কিছু গাড়ি মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য চিত্র দিয়ে সুসজ্জিত করে মেহেরপুর মুজিবনগর, মেহেরপুর আমঝুপি সহ মেহেরপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধারা মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এর আগে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, মোটর শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, নাজমুল হুদা সহ বিপুল পরিমাণ সব শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।