মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে পুকুরের পানিতে ডুবে মনেয়ারা খাতুন (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনেয়ারা খাতুন খোকসা শেখপাড়া গ্রামের মৃত মহিরের মেয়ে। রবিবার দুপুরের দিকে তিনি বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। পরে খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত মনেয়ারা খাতুন এক সন্তানের জননী।