মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ইকবাল হোসেন নামের এক অটোচালকের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
রেজাউল হক জানান বুধবার সকালের দিকে তার ছেলে ইকবাল হোসেন তার অটো নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ইকবাল হোসেনের মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।