মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল-এর উদ্যোগে আলোচনা সভা কেক কাটা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ আলোচনা সভার কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
মেহেরপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ প্রমূখ । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুরুল কবির রিপন, মেহেরপুর শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, যুবলীগ নেতা মামুন, সাইফুল প্রমূখ।