মেহেরপুর নিউজ:
মেহেরপুরর মহিলা কলেজ পাড়ার সাইদুর রহমান মিল্টন ও জাহিদুর রহমানের পিতা সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক আবু জার (সেকেন্ড স্যার) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
বড় বাজার প্রাথমিক বিদ্যালয়ের অতি প্রিয় সকলের শ্রদ্ধাভাজন আবু জার (সেকেন্ড স্যার)। শনিবার দিবাগত রাত ১২’৩০ মিনিটে মহিলা কলেজ পাড়াস্থ্য নিজ বাসভবনে বার্ক্যজনিত কারণে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার (আজ) দুপুর ২ টায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে কলেজ মোড়স্থ্য পৌর গােরস্থানে দাফন করা হবে। তিনি একজন আদর্শ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে এলাকার শিক্ষক- শিক্ষার্থীরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। মেহেরপুর নিউজের নির্বাহী সম্পাদক সাঈদ হোসেনসহ অরণি থিয়েটার পরিবার তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।