গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সপ্তাহ ব্যাপি মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা শুরু হয়েছে। বরিবার গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ মেলা শুরু হয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে স্ব-স্ব দপ্তরের কার্যক্রম স্টলের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। গাংনী উপজেলা প্রশাসন এ মেলার আয়ােজন করে।