মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী, জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন এবং মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার রাতে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম সহ স্থানীয় শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।