গাংনী প্রতিনিধি :
২৫ মার্চ গণহত্যা দিবস ২০২২ উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়ােজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আহবায়ক উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায়- সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে হারমোনীয়ামে সহযোগীতা করেন ওস্তাদ সেলিম রেজা, তবলায় বুলবুল আহমেদ, জিপসীতে সাংবাদিক সাহাজুল ইসলাম সাজু ও দোতারায় জেএস বাপ্পী ছিলেন। সংগীত পরিবেশন করেন সাংবাদিক জুলফিকার আলী কানন, মাহবুবা আক্তার বিউটি, মকসুরাতুম লাজ, আদ্রিতা ইমরোজ মেঘ, আজিজুল হক রানু, গোলাম মোস্তফা, নিরব হোসেন ও শিশু শিল্পী আরোহী।