মেহেরপুর নিউজ:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর কালাচাঁদপুর শিক্ষা সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়ন সংগঠনের ২দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে কালাচাঁদপুর ঈদগা মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আইয়ুব আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালেক, ইমরান হোসেন প্রমূখ। পরে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।