মেহেরপুর নিউজ:
শারীরিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার,মুজিবনগর শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ক্রীড়া শিক্ষক ফারহা হোসেন লিটন, আব্দুল মাবুদ, আহসান হাবীব, আবুল হোসেন, মোঃ মোশারফ হোসেন,আশরাফুল হক প্রমুখ।