মুজিবনগর প্রতিনিধি:
ইনফ্যান্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর কর্তৃক পুড়ে যাওয়া অসহায় প্রতিবন্ধীর দোকানিকে নতুন দোকান প্রদান। মঙ্গলবার সকালের দিকে মুজিবনগরে গোপালনগরে পুড়ে যাওয়া চায়ের দোকানি অসহায় প্রতিবন্ধীর চা দোকানদার বাবুর আলী কে একটি নতুন দোকান ও কিছু মালামার অনুদান দেয় ইনফ্যান্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর।
উল্লেখ্য যে গোপালনগর যাত্রীছাউনি সংলগ্ন বাবর আলীর চায়ের দোকান টি তার একমাত্র উপার্জনের অবলম্বন ছিল। এই চা বিক্রির টাকায়ই চলে তার দুই সন্তানের পড়াশোনার খরচ। ভিক্ষাবৃত্তির পরিবর্তে বাবুর আলী বেছে নিয়েছিলেন সংগ্রামী জীবন। প্রায় এক যুগ আগে সমাজসেবা অধিদপ্তরের অনুদানেই নির্মিত হয় এই চায়ের দোকানটি।
রবিবার দিবাগত রাত ১ঃ০০ ঘটিকার দিকে দোকানে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতকারীরা। ইনফ্যান্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর এর সভাপতি রাফিদ আলম বলেন এই সহায়তা দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত যদিও তাদের এই সংগঠনের জন্ম ১৭ মার্চ ২০২২ যা ৮০ জন সদস্য নিয়ে তাদের কর্মসূচি বাস্তবায়ন করছে।