সাহাজুল সাজু :
প্রবল বৃষ্টির জমে থাকা পানিতে মেহেরপুরের গাংনী উপজেলার শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী গাংনী হাইস্কুল ফুটবল মাঠ এখন পুকুরে পরিণত হয়েছে।
মঙ্গলবার দুপুরে একটানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে মাঠটি পানিতে থৈথৈ করছে। যা দেখলে মনে হয় যেনাে পুকুরে পরিণত হয়েছে। স্থানীয়রা জানান,ফুটবল মাঠের পাশে রয়েছে অন্যান্য প্রতিষ্ঠান ও ঘরবাড়ি। ওই সব প্রতিষ্ঠান ও ঘরবাড়ির জমির (ধাপ) লেভেলের চেয়ে ফুটবল মাঠ কিছুটা নিচু ভূমিতে রয়েছে। যার কারণে বৃষ্টির পানি জমে ভরপুর হয়।
এখানে পানি নিষ্কাশনের কােন ব্যবস্থা নেই। যার কারণে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজন জানান, উপজেলা শহরের খেলাধুলার একমাত্র মাঠ হচ্ছে,গাংনী হাইস্কুল ফুটবল মাঠ। এ মাঠের দূরাবস্থা যেনাে কেউ দেখেও দেখেনা।