গাংনী প্রতিনিধি :
ব্লাড ক্যান্সার আক্রান্ত দুই বছর বয়সী সিনথিয়া খাতুন বাঁচতে চাই। শিশু সিনথিয়ার চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষ টাকা। সিনথিয়া মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর গ্রামের হাজীপাড়ার বাদশা হােসেনের একমাত্র মেয়ে।
সিনথিয়ার বাবা বাদশা হােসেন জানান,গত শুক্রবার সিনথিয়া হঠাৎ অসুস্থ বোধ করলে, তাকে নিয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শে গত শনিবার রাজশাহী র একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সিনথিয়ার শরীর ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন একজন ডাক্তার।
সিনথিয়াকে চিকিৎসা করাতে ১০ লাখ টাকা প্রয়ােজন। এতাে টাকা দিয়ে আমার মতাে দিন দরিদ্র মানুষের পক্ষে চিকিৎসা করানাে সম্ভব হয়ে উঠবে না। তাই,সমাজের বিত্তবানদের সহযােগিতা করার অনুরােধ জানাচ্ছি।
আপনারা সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন : 01963805337 (বিকাশ)।