মেহেরপুর নিউজ:
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরার সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নুরুল ইসলাম দুলাল, শেখ হাসান মেহেদী, শংকর মজুমদার এডভোকেট মিয়াজান আলী প্রমূখ।