এসআই বাবু, বারাদিঃ
মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল দশটায় বারাদি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ১৬ টি গ্রামের ১৬৬০টি পরিবারের মাঝে অতি দরিদ্রের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং ( ভিজিএফ) কর্মসুচির এই চাউল বিতরণ করা হয়। চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিল উদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও নবনির্বাচিত চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন।