মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের গরিব-দুঃখী মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আমদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করা হয়। আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম উপস্থিত থেকে ভিজিএফ’র চাল বিতরণ করেন। আমদহ ইউনিয়নের ১ হাজার ৬৬০ জন অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে এবং। ৪৪০ জনের মাঝে জি আর এর চাল প্রদান করা হয়। এসময় ইউপি সচিব শাহাদাত হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।