মেহেরপুর নিউজ:
বিআরডিবি মেহেরপুর সদর উদ্দ্যোগে অপ্রধান শষ্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা বিআরডিবি অফিস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা রকিবুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।