মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ্য অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের বাসভবনে আনুষ্ঠানিক ভাবে ৫ পরিবারের মাঝে চেক হস্তান্তর হয়।
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন উপস্থিত থেকে গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের ইকতার আলীকে ৫০ হাজার, গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডের আজিজুল হককে ৫০ হাজার, বামন্দীর গোলাম সরোয়ারকে ৪০ হাজার ও কল্যাণপুরের খবীর উদ্দিনসহ ২জনকে ৮০ হাজার টাকার চেক তুলে দেন।