মেহেরপুর নিউজ:
বাগোয়ান ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাগোয়ান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করা হয়।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের গরিব ও অসহায় মানুষের মাঝে এ চাল বিতরণ করেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন।