মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসাকে এমপিও ভুক্ত করায় শিবপুর দারুল কুরআন দাখিল মাদ্রাসা সভাপতিও শিক্ষক কর্মচারীরা জনপ্রশসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মাদ্রাসা কমিটির সভাপতি সুপারসহ অন্যান্য শিক্ষকরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।