মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনী উপলক্ষে রকেট- বাবু প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রকেট- বাবু প্যানেলের সভাপতি প্রার্থী নিজামুল ইসলাম রকেটের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রার্থী কুতুব উদ্দিন বাবু, মন্টু প্রমূখ।