মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম অন্যত্র বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুরের সভাপতিত্বে সোমবার বিকালে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসান ইমাম। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট প্রদান করা হয়।