মেহেরপুর নিউজ :
বাংলাদেশ আওয়ামী ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মধ্যরাতে মেহেরপুর বড় বাজারে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সংগঠনটির নেতাকর্মীরা। যুবলীগের সাবেক নেতা রিয়াদ আজিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন তূর্য বিশ্বাস, মিথেন প্রমুখ।