মেহেরপুর নিউজ:
জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদযাপনের অংশ হিসাবে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হারদি বিলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা মৎস্য অফিসার রোকনুজ্জান।স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মীর মোঃ জাকির হোসেন, মৎস্য জরীপ কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রমূখ।