মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২’র মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তর মিলনায়তনে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য অফিসার রোকনুজ্জানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মীর মোঃ জাকির হোসেন, মৎস্য জরীপ কর্মকর্তা মোঃ আতাউর রহমান,খামার ব্যবস্থাপক ইকবাল শরীফ মৎস্যজীবী প্রতিনিধি হিসাবে উদ্দিন, শহিদুল ইসলাম প্রমূখ।