সাহাজুল সাজু :
কৃষক লীগ একটা সুসংগঠিত দল। যে দলের মধ্যে কোন বিভেদ নেই। আমাদের কৃষিকে কৃষক লীগের নেতাকর্মীরাই সেবা দিতে পারে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কৃষিকে গুরুত্ব দিয়ে কৃষিখাতের মাধ্যমে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রের পরিণত করেছেন। তেমনি কৃষক লীগ তাদের কার্যক্রম দিয়ে প্রতিনিয়ত কৃষকদের সেবা দিয়ে যাচ্ছে। মেহেরপুরের গাংনী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কথাগুলো বলেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এমপি।
শুক্রবার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশাররফ হোসেন।
সম্মেলন উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব উল আলম শান্তি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শরিফ আশরাফ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নামজুল ইসলাম পান্নু।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
মেহেরপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ-এর সঞ্চালনায়-এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের কুটির শিল্প বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান,বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক মিনার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক নুরুল ইসলাম বাদশা,কৃষিবিদ আশরাফুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,কৃষক লীগ নেতা মোশাররফ হোসেন,আতিয়ার রহমান,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফি কামাল পলাশ।
এসময় উপস্থিত ছিলেন জেলা,উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। ১ম পর্বের শুরুতেই অতিথিদের ব্যাজ পরিধান ও পুষ্পার্ঘ অর্পন করেন। কৃষকলীগের নেতৃবৃন্দ।