মেহেরপুর নিউজ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ৩৩ জনের মাঝে ১৪ লক্ষ ৬০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। জেলা যুবলীগের যুগ্ম- আহবায়ক সরফরাজ আহমেদ মৃদুল,সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।