মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন, প্যাকেটকৃত খাদ্য পন্য এবং মালিকের নাম ঠিকানা, ওজন ও মূল্য উল্লেখ না থাকায় দই জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা বারাদী বাজার এলাকায় অভিযান চালানো হয়। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে বারাদী বাজারে মল্লিক সুইটস,নিউ মিঠাই বাড়ী সুইটস এন্ড ফুড কর্নার, রাজধানী সুইটস পরিদর্শন কালে উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন, প্যাকেটকৃত খাদ্য পন্য এবং মালিকের নাম ঠিকানা, ওজন ও মূল্য উল্লেখ না থাকায় দই জব্দ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা সুবিদপুর গ্রামের নিরাপদ খাদ্য আইনে বিশুদ্ধ খাদ্য আদালতে দায়ের করা মামলার আসামী মোঃ আকরাম আলীর নিকট হতে এসব খাদ্যপন্য ক্রয় করেছে বলে ব্যবসায়ীরা জানায়।