মেহেরপুর নিউজ :
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর আর এ ফাউন্ডেশনের উদ্যোগে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলের দিকে মেহেরপুর শহরের ৯ নং ওয়ার্ড গোরস্থান পাড়ায় হুইল চেয়ার প্রদান করা হয়। মেহেরপুর নিউজ এর স্টাফ রিপোর্টার সৈকত এবং আর এ পরিবহনের প্রতিনিধি হীরক উপস্থিত থেকে হুইল চেয়ার প্রদান করেন।