মেহেরপুর নিউজ:
সারাদেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির আয়োজনে রবিবার বিকালে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান অবৈধ সরকারের সীমাহীন লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের বিদ্যুৎ খাতে এক নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে বিধায় গ্যাস আমদানি করতে পারছে না সরকার। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে নাভিশ্বাস উঠেছে জনগণের। এসময় বিএনপির সকল অঙ্গদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।