মেহেরপুর নিউজ:
মেহেরপুর হোটেল আটলান্টিকের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়েছে। রবিবার রাতে হোটেল আটলান্টিকের সামনে কেক কাটা হয়। হোটেল আটলান্টিকের চেয়ারম্যান মতিউর রহমান কেক কাটেন। এসময় আটলান্টিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে হোটেল আটলান্টিকের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সেখানে আলোকসজ্জা করা হয়।