মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আরাফাত হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রাম থেকে আরাফাত হোসেন গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।
আরাফাত হোসেন আনন্দবাস গ্রামের সাজের আলীর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার
এসআই প্রসেনজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে
আনন্দবাস গ্রামে অভিযান চালান। এ সময় পুলিশের আগমনী টের পেয়ে আরাফাত পালানোর চেষ্টা করে। তাকে আটক করার পর তার নিকট থেকে পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মুজিবনগর থানায় একটি মামলা হয়েছে।