গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতি সভার আয়ােজন করে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আ.লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজামান খোকন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র্যালি, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ বিতরণ করা হবে।