মেহেরপুর নিউজ:
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে গণসংযোগ করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মিয়াজান আলী।
শনিবার বিকাল থেকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়াজান আলী মেহেরপুর সদর উপজেলার রাজাপুর,রাধাকান্তপুর ও দক্ষিণ শালিকা গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে মিয়াজান আলী ১৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালনের আহ্বান জানান। স্থানীয় নেতৃবৃন্দ মিয়াজান আলী সাথে ছিলেন।