মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতৃর্ক ২০২১-২২ অর্থ বছরের ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হ্রদরোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্যারালাইজড,জন্মগত হ্রদরোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।জেলা প্রশাসক প্রধান অতিথি ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কতৃর্ক ২০২১-২২ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বিতরণ করেন।চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ- পরিচাল কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্হার চেয়ারম্যান শামিম আরা হীরা, শহর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সদস্য রাহিনুরজ্জামান পোলেন।পরে সেখানে ১৬০ জন রোগীর মাঝে ৪ লক্ষ ১৫ হাজার টাকা এবং বিভিন্ন রোগীদের মাঝে ৫ লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরন করা হয়।