গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শােক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সােমবার সকালে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এসময় জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন করা হয়। পরে গাংনী উপজেলা শহরে একটি শােক র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব প্রদান করেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মােখলেছুর রহমান মুকুলসহ আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও গাংনী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা অডিটোরিয়াম অডিটােরিয়ামে আলােচনা ও দােয়া মাহফিলের আয়োজন করা হয়। সবশেষে কাঙ্গালী ভােজের আয়ােজন করা হয়।