মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের সাবেক সদস্য সানোয়ার হোসেনের উদ্যোগে দোয়া অনুষ্ঠান কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন। পরে সেখানে দোয়াও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।