মেহেরপুর নিউজ:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।