মেহেরপুর নিউজ:
২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শ্যামপুর ক্লাব বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল বারী।বক্তব্য রাখেন ইউপি সদস্য কুতুবউদ্দিন, নাসেদা আক্তার উর্মি, তারিখ হাসান, মুক্তারুল ইসলাম প্রমূখ।