মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ ওবায়দুল্লাহ। এর আগে তিনি বিআইটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। মোঃ ওবায়দুল্লাহ ৩৪ তম বিসিএস ক্যাডার হিসেবে সিরাজগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে চাকরি জীবন শুরু করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন পদোন্নতি জনিত কারণে অন্যত্র বদলি হওয়ায় মোঃ ওবায়দুল্লাহ আসাদুজ্জামান রিপন এর স্থলাভিষিক্ত হন।মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করার পর তিনি সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চান বলে তিনি জানান।