মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভা মিলনায়তনে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর সভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান প্রমূখ। পরে সেখানে ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।