গাংনী প্রতিনিধি :
সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে মিছিলটি গাংনী হাসপাতাল বাজার এলাকায় প্রদক্ষিণ করে। এসময় গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাকের নেতৃত্ব পুলিশের একাধিকদল পৌঁছে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।