মেহেরপুর নিউজ :
মেহেরপুর আর এ ফাউন্ডেশন ও ইংল্যান্ডের ম্যানচেস্টার এর উদ্যোগে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধকতা ব্যাক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।বিকালের দিকে মেহেরপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডে হুইল চেয়ার প্রদান করা হয়।
মেহেরপুর আর এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাফুয়ান আহমেদ রূপক উপস্থিত থেকে আশরাফুল হক এর ছেলে ফয়সাল কে হুইল চেয়ার তুলে দেন। এসময় মেহেরপুর আর এ ফাউন্ডেশনের সদস্য মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার সাইমুন ইসলাম ও আর এ ফাউন্ডেশনের সদস্য আর এ হিরক,কুরবান,শরিফুল প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।