মেহেরপুর নিউজ:
পায়ের উপর মোটর সাইকেলের চাকা উঠে পড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পলাশ (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে মেহেরপুর২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার রাতে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহত পলাশ মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে।জানা গেছে ঘটনার সময় পলাশ মোটরসাইকেল নিয়ে মেহেরপুর-২৫০ শয্যা জেনারেল হাসপাতাল গেটের বাইরে আসার পথে মাইশা ফার্মেসির কর্মচারী মোঃ ওয়াসিমের পায়ের উপর মটরসাইকেলের চাকা উঠে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মাঝে কথাকাটাকাটি হয় ।এরই জের ধরে ওয়াসিম মটরসাইকেল চালক পলাশের উপর হামলা চালালে পলাশ আহত হয়। এবং মোটর সাইকেল ভাংচুর করে।আহত পলাশকে মেহেরপুর-২৫০ শয্যা জেনারেল বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।