মেহেরপুর নিউজ:
মেহেরপুরের আইনজীবী সহকারী সমিতি (মুহুরী) র অন্যতম সদস্য আলী হোসেন কর্ম জীবন থেকে অবসর গ্রহণ করায় অবসরকালীন অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আইনজীবী সমিতির অন্যতম সদস্য আলী হোসেনকে অবসরকালীন ৩০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজন উপস্থিত থেকে আলী হোসেনের হাতে ৩০ হাজার টাকা তুলে দেন। এ সময় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।