মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মেহেরপুরের বাস ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ইয়াং বাংলা ফিউচার লিডার্স মেহেরপুর জেলা শাখার সভাপতি আদিব হোসেন আসিফসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।