মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হাতিভাংগা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকালের দিকে হাতিভাঙ্গা বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাতিভাঙা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আয়ুব হোসেন । শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম।