মেহেরপুর নিউজ:
জাতিসংঘ কতৃক প্রত্যেকটি গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।মঙ্গলবার বিকালে দিকে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ পরের মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
গুম হওয়া ব্যক্তিরা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তা জানেন না স্বজনেরা। প্রতিক্ষণ তাঁরা মানুষটির ফিরে আসার আশায় পথ চেয়ে থাকেন। গুমের শিকার ব্যক্তির পরিবারগুলো কতটা অসহায় অবস্থায় আছে, তা বলে বোঝানো যাবে না। তাঁদের কান্না এখনো থামেনি। তাই গুমের ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
সমাবেশ বক্তারা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ভিন্নমতের মানুষের কণ্ঠরোধ করতে গুমের আশ্রয় নিয়েছে। সরকারের হয়ে ওই কাজটি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যা এখন সবার কাছেই স্পষ্ট। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বাংলাদেশে এসে গুমের শিকার ব্যক্তিদের বাবা-মায়ের কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। তাঁদের একটাই দাবি, সুষ্ঠু তদন্ত করে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা।