মেহেরপুর নিউজ:
পিতার বাড়িতে যেতে চাওয়াকে কেন্দ্র করে স্বামীর হাতে অন্তরা(২৩) নামের এক গৃহবধূ লাঞ্চিত। বুধবার বিকালে থেকে মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার অন্তরা খাতুন পিরোজপুর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে ঘটনার সময়ে অন্তরা খাতুন তার পিতার বাড়িতে যাওয়ার জন্য স্বামীর কাছে অনুমতি চাইলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে স্বামী তাকে লাঞ্ছিত করে। এ সময় অন্তরা আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।